শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি | Bnc News ।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার সুপারি বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন।

এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের চোর সন্দেহে লক্ষ্য করে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও একই গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

Bnc News-কে বিষয়টি নিশ্চিত করে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ ঝুঁকিপূর্ণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন